আন্তর্জাতিক ডেস্ক: চীনে কিন্ডারগার্টেনের বাস খাদে পড়ে শিশুসহ ১১ জনের নিহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পূর্বাঞ্চল হুনান প্রদেশের একটি পাহাড়ি গ্রামের পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে কিন্ডারগার্টেনের ৮ শিক্ষার্থী, দুই শিক্ষক এবং চালক রয়েছেন।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, শিশুদের কিন্ডারগার্টেন থেকে বাড়ি নিয়ে যাওয়ার পথে হুনানের রাজধানী চাংসার কাছাকাছি পাহাড়ি রাস্তার পাশে স্কুলবাসটি খাদে পড়ে যায়।
এদিকে খবর পেয়ে উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে শুক্রবার সকাল পর্যন্ত ৮ শিশুসহ ১১জনের লাশ উদ্ধার করা হয়।