রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি: তারন্যে বিনিয়োগ আগামীর উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার কুড়িগ্রামের রাজিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের পালনের জন্য রাজিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে সকাল সাড়ে ৮টায় এক র্যালী উপজেলা শহর প্রদক্ষিন করে । পরে উপজেলা হল রুমে উপজেলা চেয়ারম্যান শফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মো: রুহুল আমিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খান,আ’লীগ সভাপতিও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই সরকার,ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম,ডাক্তার আব্দুল মাবুদ,অধ্যক্ষ রিয়াজুল হক,পপ কর্মকর্তা একে,এম তছলীম উদদীন,সুর্যের হাসি ক্লিনিক ম্যানেজার নজরুল ইসলাম ও ইউপি সদস্য রেনু খাতুন প্রমুখ । সভায় সরকারী ,বে-সরকারী কর্মকর্তা,কর্মচারী ,সুধী ,জন প্রতিনিধি ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।