• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে নদী ভাঙ্গনে হুমকির মুখে ভাদগাঁ ব্রীজ

dinajpur_mapদিনাজপুর প্রতিনিধি: বীরগঞ্জে নদীর ভাঙ্গনে রাস্তা বিলিন হয়ে হুমকির মুখে পড়েছে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ভাদগাঁ ব্রীজ ও আশে পাশের বিস্তীর্ণ এলাকা।
বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুড়িটাকিয়া, ঘোড়াবান্দ, কাজলগগ্রামসহ পৌরসভার পাশ দিয়ে বয়ে যাওয়া ঢেপা নদী যা পূর্ণভবার সঙ্গে মিলিত হয়ে ভারতে প্রবেশ করেছে। ওই ঢেপা নদীর দু’ধারে রয়েছে অসংখ্য হাট-বাজার, শ্বশ্মান, রাস্তা ও জনবসতি। নদীর ভাঙ্গনে বিলিন হয়ে গেছে কুড়িটাকিয়া বাজার হতে বীরগঞ্জ পৌর শহরে মিলিত হওয়ার গ্রামের রাস্তাটি ও আশপাশের ফসলী জমি। বর্তমানে হুমকির মুখে রয়েছে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ভাদগাঁ ব্রীজটি। এছাড়াও হুমকির মুখে রয়েছে কুড়িটাকিয়া বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা। কুড়িটাকিুয়া এলাকার জনসাধারণ ঢেপা নদীর ভাঙ্গন  রোধে বিভিন্ন দপ্তরে আবেদন করলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
স্থানীয় মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল খালেক ও স্থানীয় ইউপি সদস্য দুলাল চন্দ্র রায় জানান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে নদী ভাঙ্গন রোধের জন্য সরকারী ও জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নের মাধ্যমে প্রকল্পের আবেদন করলেও ব্যবস্থা গ্রহন করা হয়নি।
এ ব্যাপারে এলাকাবাসী পানি সম্পদ মন্ত্রী, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ সংশিলষ্ট দপ্তরের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ