• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে ৩ ছিনতাইকারী ২ দিনের রিমান্ডে

Cintaiরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে এক ব্যবসায়ীর মোটর সাইকেল ও ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটককৃত ৩ যুবককে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আল হেলাল মাহমুদ ৫ দিনের রিমান্ডের আবেদন জানালে কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিজ্ঞ বিচারক মোহা. আসাফ-উদ-দৌলা শুনানী শেষে বৃহস্পতিবার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলা দায়েরের ৭ দিন অতিবাহিত হলেও রহস্যজনক কারণে এজাহার নামীয় বাকী ৪ আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, গত ৪ জুলাই ১৪ ইং রাতে কুড়িগ্রাম সদর উপজেলাধীন যতিনের হাট এলাকার জনৈক ব্যবসায়ী মো. হামিদুল ইসলাম রাজারহাট উপজেলা সদর বাজার হয়ে তিস্তার উদ্দেশ্যে যাওয়ার পথে পথিমধ্যে ফুলখাঁর চাকলা  সংলগ্ন সাধুর বাজার নামক স্থানে পৌঁছুলে পূর্ব থেকেই ওৎ পেতে থাকা ছিনতাইকারীর একটি চক্র তাকে চতুর্দিক থেকে আক্রমন করে গতি রোধ করে। এ সময় তার  মোটর সাইকেলসহ সঙ্গে ব্যাগে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনতাইকারীরা নিয়ে চম্পট দেয়। পরে তার আত্মচিৎকারে পার্শ্ববর্তীরা এগিয়ে এসে মোটর সাইকেলসহ তিন ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশের হাতে সোর্পদ করে এবং অন্যরা কৌশলে পালিয়ে যায়। আটককৃত তিন ছিনতাইকারী হলো-রাজারহাট উপজেলার অর্জ্জুনমিশ্র গ্রামের আলম মিয়ার বখাটে পুত্র আশরাফুল ইসলাম (২৬), এরশাদুল হক (২৩) ও রতিরাম কমলওঝাঁ এলাকার মকবুলের পুত্র আব্দুর রহিম ওরফে রতন (১৯)। এ ঘটনায় রাজারহাট থানায় শুক্রবার রাতে দ্রুত বিচার আইনে ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা রুজু করা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আল হেলাল মাহমুদ এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তারকৃত তিন ছিনতাইকারীকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের রিমান্ডে নিয়ে ছিনতাই যাওয়া টাকা এবং সংঘবদ্ধ ছিনতাইকারীর অন্যান্য সদস্যদের নাম ঠিকানাসহ পলাতক এজাহার নামীয় আসামীদের গ্রেপ্তারের জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ