ঢাকা : দেশের চলমান সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও ঈদের পরের আন্দোলন কর্মসূচি নির্ধারণ করতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিবদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী ২১ জুলাই সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বৈঠকের পর ইফতার অনুষ্ঠিত হবে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নির্ভরশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেন।