• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বরিশালে বাস খাদে পড়ে নিহত ১৩

unnamed_44139বরিশাল : বরিশালের উজিরপুরে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। খাদে পড়ার আগে বাসটি স্থানীয় বাজারে দোকানের উপর উঠে যায় এবং সেখানে কয়েকটি ছোট যানবাহনকে চাপা দেয়। এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধশতাধিক।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় উজিরপুরের দোয়ারিকা-শিকারপুর ব্রিজের টোলঘর সংলগ্ন বাজারে এ দুর্ঘটনা ঘটে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো গ-১৪-০৫৯৪) একটি বাস শুক্রবার সকালে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ঢাকা ছেড়ে আসে। বাসটি দোয়ারিকা-শিকারপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি পার্শ্ববর্তী ইসলাদী বাজারের মধ্যে দোকানের উপর উঠিয়ে দেয় চালক। এতে কমপক্ষে দুটি মিশুক ও তিনটি দোকান বাসটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে ৫ জনসহ ১৩ জন নিহত হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে।
দুর্ঘটনায় নিহত মধ্যে রয়েছেন, নজরুল মিঞা, ইউসুফ হাওলাদার, জাহাঙ্গীর, হাকিম হাওলাদার, মাসুম আকন, জুয়েল বিশ্বাস, ও মীর শরীফ। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত যাত্রীদের উজিরপুর ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান উজিরপুর থানার ওসি।
বরিশাল সদর সার্কেলের এএসপি সুদীপ্ত সরকারের নেতৃত্বে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুঁটে যান জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ। তিনি জানান, আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ