• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাগেশ্বরী হিসাব রক্ষণ অফিসে ব্যাপক অনিয়ম

Kurigramনাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা হিসাব রক্ষণ অফিসে ২০১৩-১৪ অর্থবছরের জুন ক্লোজিং উপলক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিল দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। জানাযায়, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মহসীন আলী ও অডিটর মোস্তাফিজুর রহমান ব্লড রেজিস্টার ২৫টি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর বেতন, ভ্রমন ভাতা বিল, অবসরভাতা, প্রকল্প বাস্তবায়ন অফিসের কাবিটা, ননওয়েজ, অতিদরিদ্রের কর্মসংস্থান ও বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের বিলে শতকরা ১০ থেকে ১৫% টাকা উৎকোচের বিনিময়ে  বিলের কাগজ স্বাক্ষর করেছে। অডিটর মোস্তফিজুর রহমান বিল জমাদানকারীর নিকট বেতনের ফাইল প্রস্তুত করতে ৩ থেকে ৫ শ টাকা নিয়ে কর্মকর্তার রুমে জমা দেন। গত ৩০ জুন ক্লোজিং রাত ৯ থেকে ১২ টা পর্যন্ত হিসাবরক্ষণ কর্মকর্তার রুমে গিয়ে দেখা যায় তিনি বিলের কাগজ না দেখেই অবাধে স্বাক্ষর দিয়ে বিল প্রদান করছে। ইউনিয়নের সচিব ও সদস্যদের সাথে কথা হলে তারা জানান প্রকল্পের বিল উত্তোলন করতে হিসাবরক্ষণ অফিসের হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটরকে মোটা অংকের টাকা দিয়ে বিল পাড় করতে হয়েছে। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মহসীন আলী ফুলবাড়ী উপজেলা হিসাবরক্ষণ অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করে নিজের ফায়দা লুটে নিচ্ছে। অপরদিকে টাকা না দিলে বেতন ভাতার বিভিন্ন বিল নিয়ে অফিসে ধন্যা দিতে হচ্ছে ভুক্তভোগীদের। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মহসীন আলী বলেন, উৎকোচের টাকা গ্রহণ করা হয়নি তবে খরচের জন্য কিছু নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবু হায়াত মোঃ রহতুল্লাহ বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ