• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিশা সওদাগরের গাড়ি ভেঙে টাকা চুরি

Misha-Sawdagarনারায়ণগঞ্জ: চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরের গাড়ির দরজা ভেঙে নগদ টাকা ও ঘড়ি চুরি করেছে অজ্ঞাত চোর। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত জীবন বীমা ভবনে এ ঘটনা ঘটে।

শুক্রবার থেকে নারায়ণগঞ্জের জীবন বীমা ভবনে ‘অনিল বাগচির একদিন’ চলচ্চিত্রটির চিত্রধারণের কাজ চলছে। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অনিল বাগচির একদিন’ এর আলোকে এটি নির্মাণ করছেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। এই চলচ্চিত্রটির একটি চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর।

চলচ্চিত্রটির সহকারী পরিচালক শাহজাহান শামীম বাংলামেইলকে জানান, শনিবার মিশা সওদাগরের শ্যুটিং ছিল। তাই দুপুরেরে দিকে তিনি গাড়িতে (ঢাকা মেট্রো চ – ১৩৮৩২৯) করে জীবন বীমা ভবনে আসেন। শ্যুটিং চলাকালেই দুপুর ২টার দিকে গাড়িচালক সেলিম নামাজ পড়তে পাশের মসজিদে যান। তিনি মসজিদ থেকে এসে দেখেন, গাড়ির দরজা ভাঙা। গাড়ির ভেতর থেকে নগদ ১৬ হাজার টাকা ও রেডো ব্র্যান্ডের একটি ঘড়ি খোয়া গেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, চোরদের শনাক্ত করে খোয়া যাওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।

এদিকে শ্যুটিং চলাকালে এ ধরনের ঘটনা ঘটায় আতঙ্কের মধ্যে রয়েছে শ্যুটিং ইউনিটের সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ