লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে শনিবার বিকেলে সুইড-বাংলাদেশ পাটগ্রাম শাখা কর্তৃক পরিচালিত বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১০৩ তম শাখার শুভ উদ্ধোধন করা হয়েছে ।
এ উপলক্ষে শনিবার পাটগ্রাম পৌরসভার মির্জারকোর্ট এলাকায় সুইড-বাংলাদেশ পাটগ্রাম শাখার সভাপতি কাদের এলাহী লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র শমসের আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুইড-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি জওয়াহেরুল ইসলাম মামুন, সুইড-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব হেমায়েত উদ্দিন আহম্মেদ, যুগ্ম মহাসচিব সুশান্ত ভৌমিক, কেন্দ্রীয় সদস্য ডা: অজন্তা সাহা, মমতাজ উদ্দিন বকুল, পাটগ্রাম সুইড শাখার সাধারন সম্পাদক আওলাদ হোসেন, আদিতমারী শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট একেএম শামসুল হক, পাটগ্রাম মিল-চাতাল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক রনজিত কুমার সাহা, জমি দাতা সদস্য আব্দুল জব্বার প্রমূখ।