• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাড্ডায় জামায়াতের বিক্ষোভ

Jamatঢাকা: রোববার সকালে রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলা ও গণহত্যার প্রতিবাদে সংগঠনটি এ কর্মসূচি পালন করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদে শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের সামনে থেকে কয়েকশত জামায়াত ও শিবির নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে বাড্ডায় গিয়ে শেষ হয়।
পরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলার বিভৎস  চিত্রসম্বলিত একটি ব্যানার প্রদর্শিত হয় সেখানে। এসময় জামায়াতের কর্মপরিষদ ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি সেলিম উদ্দিন, রেজাউল করিম, ঢাকা মহানগর উত্তর শিবিরের সভাপতি এম ফয়সাল পারফেজসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলা ও গণহত্যার প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে জামায়াতে ইসলামী। শনিবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ