সিসিনিউজ: ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ রোববার সকালে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি সৈয়দপুর উপজেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে।
শহীদ ডা: জিকরুল হক সড়কস্থ সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রুহুল আলম মাষ্টার, ওয়াকার্স পার্টির নেতা তোফাজ্জল হোসেন, দেবাশীষ রায় প্রমুখ। বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে ইসরাইল নির্বিচারে মর্টার ও রকেট লাঞ্চার তথা বোমা ও বিমান হামলা চালিয়ে ফিলিস্তানের নিরিহ মানুষ হত্যা করছে। এ হামলা থেকে রক্ষা পাচ্ছেনা নারী বৃদ্ধসহ নিরাপরাধ শিশু-কিশোররা। বোমা বিষ্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে অধিকৃত গাঁজা ভূ-খন্ড। অমানবিক এ হত্যাযজ্ঞ বিশ্বের বিবেকবান প্রতিটি মানুষের হৃদয়ে নাড়া দিলেও বিশ্ব নিয়ন্তা আমেরিকাসহ মানবাধিকার সংগঠন বা সংস্থাগুলো টু শব্দটি করছেনা। বক্তারা এ হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য সৈয়দপুরের সকল মানুষকে আহবান জানান।
মানববন্ধনে সৈয়দপুরের বিভিন্ন পেশাজীবির মানুষেরা অংশ নেয়।