• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চৌদ্দগ্রামে ইউপি সদস্য খুন

Murderকুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরে আলমকে (৪৮) অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার বেলা সোয়া ১১টায় ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের একটি ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নুরে আলম ইউনিয়নের ডেকরা গ্রামের বাসিন্দা। তিনি ২০১২ সালের ১৩ অক্টোবর খুন হওয়া একই ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের সভাপতি আলাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী  জানান, লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শনিবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির সামনে থেকে নুরে আলমকে তুলে নিয়ে যায়। নুরে আলমের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ