• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এরশাদকে বাটপার বললেন রিজভী

Rijviঢাকা : সম্প্রতি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় খোলা কলমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে মিথ্যা অসত্য ইতিহাস বিকৃতি করায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে বাটপার বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার দুপুরে  নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় এরশাদ যুদ্ধ বিরোধীদের সাথে সক্রিয় ছিলেন। আর এখন গণতন্ত্র হত্যাকারী স্বৈরচারী এরশাদ ক্ষমতার মোহে জিয়াউর রহমান ও তার পরিবার সম্পর্কে অসত্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে।

রিজভী আহমেদ বলেন, জিয়াউর রহমানকে নিয়ে এরশাদের এমন লেখার তীব্র নিন্দা ও ধিক্কার জানায় বিএনপি। যখন এরশাদের ক্ষমতাসীন জোটের শরীক দল আওয়ামী লীগের সাথে নিজেদের টানাপোড়েন চলছে তখন আওয়ামী লীগের কাছে আস্থাভাজন হিসেবে প্রমাণ করতে এরশাদ এখন এসব মিথ্যাচার প্রচার করে যাচ্ছে।

তিনি বলেন, স্বাধীনতা ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে এরশাদের মতো লোকের কথা বলার কোনো যোগ্যতাই নেই। কেননা জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠাকারী আর এরশাদ গণতন্ত্র ধ্বংসকারী স্বৈরশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ