আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় অব্যাহতভাবে বিমান হামলা করে শতাধিক মানুষকে হত্যার পরও তৃষ্ণা মেটেনি ইসরায়েলি হায়েনাদের। এবার দেশটির নৌবাহিনীর সেনারা ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে শনিবার রাত থেকেই স্থল হামলা শুরু করেছে।
হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত অভিযানের এটাই প্রথম স্থল অভিযান। হামাস যেখান থেকে ইসরায়েলের ভূখ- লক্ষ্য করে রকেট নিক্ষেপ করছে, ওইসব এলাকায় স্থল অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি মিডিয়া।
এদিকে অভিযানের সময় হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাদের গুলি বিনিময় হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। সূত্র : দি নিউইয়র্ক টাইমস