• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডুয়েটের ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর

Uni-Duetগাজীপুর : গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি আর্ক) প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

পরীক্ষার আবেদন আগামী ১৭ জুলাই থেকে ২০ আগস্টের মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল এবং অনলাইনের মাধ্যমে করা যাবে।

রোববার ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মোছা. কামরুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনলাইন ভর্তি বিষয়ক তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.duet.ac.bd/admission অথবা টেলিটকের ওয়েবসাইট http://duet.teletalk.com.bd এ পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার ফি বাবদ ৯৫০ টাকা টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে।

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এসএসসি/দাখিল বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর অথবা ৫ এর স্কেলে কমপক্ষে ঈএচঅ ৩.০০ (ঐচ্ছিক বিষয় সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে।

এ বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে সাতটি বিভাগে মোট ৫৬০ (কোটা সহ) জন শিক্ষার্থী ভর্তি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ