• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শাকিরা মাতালেন সমাপনী অনুষ্ঠান

Shakiraসিসিনিউজ: সুর, বাজনা আর ছন্দে মাঠ মাতালেন শাকিরা।  বিশ্ব উন্মাতাল নাচে দর্শকদের মোহিত করে রাখলেন সংক্ষিপ্ত আযোজনে। রোববার রাত সোয়া ১১টায়  রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালের আগে সমাপনী অনুষ্ঠানে অংশ নেন কলম্বিয়ান পপতারকা শাকিরা, মেক্সিকোর গিটার শিল্পী কার্লোস সান্তানা, ব্রাজিলের সংগীতশিল্পী ইভেত সানগালোসহ আর এক ঝাঁক তরুণ-তরুণী। স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের জীবন-সঙ্গিনী এই পপ সুপারস্টার এ নিয়ে তৃতীয়বারের মতো মাতাবেন বিশ্বকাপের যবনিকা-মুহুর্ত। এর আগে ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপ ও ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শাকিরা ছিলেন সমাপনী অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ। আজ মারাকানার সমাপনীতে শাকিরা পরিবেশন করেন তাঁর জনপ্রিয় ‘লা লা লা (ব্রাজিল ২০১৪)’। তাঁর সঙ্গে ছিলেন ব্রাজিলীয় শিল্পী কারলিনহোস ব্রাউন। ফাইনালের আগের আনুষ্ঠানিকতা হিসেবে বিশ্বকাপ ট্রফিটি নিয়ে মারাকানায় প্রবেশ করেন স্প্যানিশ ফুটবল তারকা কার্লোস পুয়োল। এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়া বর্তমান চ্যাম্পিয়ন স্পেন দলের প্রতিনিধি হিসেবে পুয়োল আজ মারাকানাতে এসেই আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেবেন বিশ্বকাপের দাবি। খেলা শেষে আগামী চার বছরের জন্য বিশ্বজয়ের প্রতীক হিসেবে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেবেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ ও ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ