• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্যুটিং ফেলে প্রেমিকের কাছে দীপিকা

Dipikaবিনোদন ডেস্ক: বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবার শ্যুটিং ফেলে রেখে প্রেমিকের কাছে ছুটে গিয়েছেন। মূলত প্রেমিকের জন্মদিন পালনের উদ্দেশ্যেই ভারত থেকে সুদূর তুরস্কে উড়ে গিয়েছেন তিনি।

সম্প্রতি একটি প্রসাধনী সামগ্রীর বিজ্ঞাপনের শ্যুটিং শুরু করেন বলিউড তারকা দীপিকা। কিন্তু মাঝপথে সবকিছু ফেলে রেখে তুরস্কে উড়াল দিয়েছেন। মূলত বলিউডের আরেক তারকা ও তার বর্তমান প্রেমিক রণবীর কাপুরের জন্মদিন পালনের উদ্দেশ্যেই তার এই গমন।

এদিকে মাঝপথে শ্যুটিং বন্ধ হয়ে যাওয়ায়, দীপিকার উপর চটেছে বিজ্ঞাপনটির নির্মাতা প্রতিষ্ঠান। কারণ তাদেরকে অনেক কাঠ কয়লা পুড়িয়ে দীপিকার সিডিউল পেতে হয়েছে।

অন্যদিকে রণবীর কাপুর তুরস্কে ‘দিল ধড়কনে দো’ চলচ্চিত্রটির শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন। সঙ্গে রয়েছে সাবেক প্রেমিকা আনুষ্কা শর্মা। তাই শুধু জন্মদিন পালন না রণবীরের উপর নজর রাখতে হুট করে দীপিকার তুরস্ক গমন, তা বলা মুশকিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ