হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তের চুড়িপট্টি ফুটবল খেলার মাঠ থেকে ভারতের তৈরী বিদেশী পিস্তল ও তাজা গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোরে বিজিবি হিলি বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শাহ ফজলুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল চুড়িপট্টির ফুটবল খেলার মাঠ এলাকায় আগে থেকে ওৎ পেতে থাকে। এ সময় মুখোশধারী এক ব্যক্তি অস্ত্র নিয়ে সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দিলে তার হাতে পলিথিনের ব্যাগে মোড়ানো ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পড়ে এই ব্যাগ থেকে বিজিবি সদস্যরা পিস্তুল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি হাকিমপুর থানায় জমা দিয়েছে বলে জানান তিনি।