• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের বিক্ষোভ মিছিল

parbotipurপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে আজ সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খনিতে কর্মরত সাধারন শ্রমিকরা। বিকেল ৪টায় খনির আবাসিক গেটের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারন শ্রমিক আবু সুফিয়ান, সবুজ, মানিক মন্ডল প্রমূখ। বক্তারা অবিলম্বে শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় মামলাদায়েরকারী শ্রমিকদের খনিতে প্রবেশ করতে দেওয়া হবেনা বলে হুসিয়ারী উচ্চারন করেন।
শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম জানান, পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী শ্রমিক ইউনিয়নের প্রায় ৯ থেকে ১০ লাখ টাকা আতœসাত করে। শ্রমিকরা হিসাব চাইলে তারা টালবাহানা করতে থাকে। বাধ্য হয়ে শ্রমিকরা সাধারন সভা ডেকে গঠনতন্ত্র অনুযায়ী ৮০ ভাগ শ্রমিকদের উপস্থিতিতে বর্তমান কমিটিকে ভেঙ্গে দিয়ে ১৮ শ্রমিক নেতাকে কমিটি থেকে বহিস্কার করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওয়াজেদ আলী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, এহসানুল হক সোহাগ, ডালিম গাছুয়া, লিটন হোসেন ও সাইফুল্লাহ এরশাদসহ ৫ শ্রমিক নেতাসহ আরো অজ্ঞত ১০/১৫ জন শ্রমিককে আসামী করে পার্বতীপুর মডেল থানায় একটি ফৌজদারী মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ