• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অবসরের ঘোষণা দিলেন জয়াবর্ধনে

Joyabordonখেলাধুলা ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কার তারকা খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে। বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওই ফরমেটের ক্রিকেট থেকে অবসর নেন মাহেলা। তবে সে সময় মাহেলা জানান যে, তিনি আরো কিছুদিন টেস্ট এবং ওয়ানডে খেলবেন।

কিন্তু সোমবার হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক। অবসর নেওয়ার যুক্তি তুলে ধরে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এখনই অবসরে যাবার শ্রেষ্ঠ সময়। আমার জীবনের অনেক বড় একটি সিদ্ধান্ত নিচ্ছি। গত ১৮ বছর ধরে জাতীয় দল ও আমার দেশকে প্রতিনিধিত্ব করেছি, এটা আমার জীবনে অনেক বড় সম্মান।’ অবসরের ঘোষণা দিলেও ঘরের মাঠে আরো চারটি টেস্ট খেলবেন মাহেলা।

শ্রীলঙ্কা সফর করছে দক্ষিণ আফ্রিকা। আগামী ১৬ ও ২৪ জুলাই দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। এরপর আগস্টে পাকিস্তান দুটি টেস্ট ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফর করবে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই ক্যারিয়ারের ইতি টানবেন জয়াবর্ধনে।

১৯৯৭ সালে ভারতের বিপক্ষে মাহেলা জয়াবর্ধনের অভিষেক হয়। এরপর দলের হয়ে ১৪৫টি টেস্ট খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৫০ দশমিক ১৮ গড়ে ৩৩টি শতকসহ ১১৪৯৩ রান করেন জয়াবর্ধনে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডেতে নিয়মিত খেলবেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ