• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জিরো ইন্টারেস্টে ওয়ালটন পণ্য এখন ৬ মাসের কিস্তিতে

waltonঅর্থ-বাণিজ্য ডেস্ক: কিস্তিতে জিরো ইন্টারেস্টে পণ্য কেনা আরো সহজ করলো ওয়ালটন। এর আগে প্লাজা এমআরপি (সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য) তে ওয়ালটন পণ্য কেনা যেতো চার মাসের কিস্তিতে। এবার তা কেনা যাবে ছয় মাসের সহজ কিস্তিতে।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, ছয় মাসের মধ্যে টাকা পরিশোধ করলে পণ্য কেনা যাবে প্লাজা এমআরপি বা পণ্যের গায়ে লেখা দামেই। দেশজুড়ে ওয়ালটনের সকল প্লাজায় মিলছে এই কিস্তি সুবিধা। ক্রেতাদের ক্রয় ক্ষমতা বাড়ানো এবং দেশের মানুষের প্রতি কমিটমেন্ট থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ জুলাই থেকে দেশের সকল ওয়ালটন প্লাজায় ক্রেতাদের এই কিস্তি সুবিধা দেয়া হচ্ছে। মোবাইল ফোন সেট বাদে ওয়ালটন ব্র্যান্ডের সকল পণ্যের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর। তবে নূন্যতম সাড়ে ৮ হাজার টাকার পণ্য কিনলে কিস্তি প্রযোজ্য। আপাতত ২০১৫ সালের ২৫ এপিল পর্যন্ত এই সুবিধা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাশ্রয়ী মূল্য, উচ্চমান, দেশব্যাপী বিস্তৃত সার্ভিস সেন্টার এবং স্থানীয় আবহাওয়া উপযোগী করে দেশে তৈরি হওয়ায় ওয়ালটন পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। দেশের মানুষের ক্রয় ক্ষমতা ও চাহিদার কথা বিবেচনা করে ওয়ালটন গ্রাহকদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় কিস্তিতে জিরো ইন্টারেস্টে পণ্য কিনে টাকা পরিশোধের সময় ৪ মাস থেকে বাড়িয়ে ৬ মাস করা হয়েছে।
ওয়ালটনের মার্কেটিং বিভাগের অতিরিক্ত পরিচালক কামাল হোসেন বলেন, দেশীয়  ব্র্যান্ড হিসেবে ওয়ালটন এখন দেশ বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে ওয়ালটনের পণ্য। সব শ্রেণি পেশার ক্রেতারা যাতে ওয়ালটন পণ্যের সেবা পান সেই চেষ্টাই আমরা করছি। এজন্য প্রতি বছর ক্রেতাদের নতুন নতুন সুবিধা দেয়া হচ্ছে।
ওয়ালটন ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি ও অন্যান্য হোম এ্যাপ্লায়েন্স পণ্যে নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে ক্রেতারা এই সুবিধা নিতে পারবেন। এর বাইরে সর্বোচ্চ ২৫ মাসের সহজ কিস্তিতে পণ্য কেনার আগের সুবিধাও যথারীতি বহাল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ