• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে অটো-বাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

Accidentলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার আতিদমারী উপজেলায় সোমবার অটো-বাইকের ধাক্কায় চারুবালা(৫০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
নিহত চারুবালা ওই উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা বটতলা গ্রামের ধরনী কান্তের স্ত্রী বলে জানা গেছে। সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, সোমবার দুপুরে বাড়ির পাশ্বে মহিষখোচা আদিতমারী বাইপাস সড়কে ধান শুকানোর কাজ করছিলেন বৃদ্ধা চারুবালা । এ সময় আদিতমারী গামি একটি অটোবাইক তাকে সজোড়ে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকরা তাকে তাৎক্ষনিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন । সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত ৭টার দিকে তার মৃত্যু হয়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক অটোবাইকটিকে আটক করা হয়েছে তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ