• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরকার পতনের ক্ষমতা বিএনপির নেই: হানিফ

Hanifঢাকা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি যতই আন্দোলনের কথা বলুক সরকার পতনের ক্ষমতা তাদের নেই। খালেদা জিয়া নিজেও তা জানেন।

তিনি বলেন, ইফতার মাহফিলের নামে খালেদা জিয়া সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছেন। যার কোনো ভিত্তি নেই। সরকারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তিনি এ মিথ্যাচার করছেন।

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কৃষকলীগ ঢাকা মহানগর দক্ষিণ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইফতার আলোচনায় হানিফ বলেন, বিএনপি দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে চিহ্নিত করেছে। যা বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কের কালিমায় লিপ্ত করেছে।

তিনি বলেন, দেশে যা কিছু উন্নয়ন ও অগ্রগতি হয়েছে, তা সবকিছু আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অবদান। হানিফ বলেন, বিএনপির উন্নয়নের চেয়ে ব্যর্থতার ক্ষেত্রে সফলতা বেশি। তাদের সময়ে বাংলাদেশ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।

সংগঠনের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার সৈয়দ শামসুল হক রেজা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ