• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে হাত বাড়ালেই মাদক

Rajarhat News Pic-15-07-14-2রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত দেড় মাসের ব্যবধানে রাজারহাট থানায় প্রায় ৪০টি মামলা রুজু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১ জুন হতে ১৩ জুলাই ২০১৪ইং পর্যন্ত রাজারহাট থানায় ৩৮টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে নারী নির্যাতন আইনে ২টি, জুয়া ১টি, ছিনতাই ১টি ও অন্যান্য ৩৪টি। অথচ উপজেলার প্রায় ২০টি স্থানে ফেন্সিডিল-গাঁজা ও বাংলা মদের জমজমাট ব্যবসা চললেও থানায় গত দেড় মাসের ব্যবধানে মাদকের একটি মামলাও দায়ের হয়নি।  ফেন্সিডিল, গাঁজা ও বাংলা মদের নেশায় যুব সমাজ আসক্ত হয়ে পড়েছে। যুবকরা এসব নেশার টাকা জোগাড় করতে গিয়ে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়ছে বলে সূত্রে জানা গেছে। এখন মোবাইল ফোনে কল দিলেই হাতে পৌঁছে যায় ফেন্সিডিল, গাঁজা ও বাংলামদ। সূত্রে জানা যায়, উপজেলা সদরের রাজারহাট আদর্শ মহিলা কলেজ সংলগ্ন চিহ্নিত একটি বাড়ি, রবি টাওয়ার সূর্যের হাসি ক্লিনিক সংলগ্ন স্থান, বৈদ্যের বাজার, চওড়ার বাজার সংলগ্ন চিহ্নিত ৩টি বাড়ি, সেলিম নগর বাজার সংলগ্ন ফেন্সিডিল ব্যবসায়ী গোলজার হোসেনের বাড়ি, নাজিমখান বাজার হাবিবুরের বাড়ী, রাজারহাট সদর ইউপি’র পুনকর এলাকার দুলাল ওরফে ভ্যাংড়া গাঁজা দুলালের বাড়ি, হরিশ্বর তালুক (দেউলার বিল) এলাকার ফজলু, হারুণ, ফালুর বাড়ীসহ চিহ্নিত ৫-৬টি বাড়িতে রাত-দিনে ২৪ ঘন্টায় অবাধে চলছে জমজমাট ফেন্সিডিল ও গাঁজার ব্যবসা। অপর দিকে, গ্রামীণ টাওয়ার, হাসপাতাল রেল গেট সংলগ্ন মমিনুল ইসলাম মমিন ও তালতলা এলাকার টরেন ওরফে বাংলা টরেনদার বাড়িতে জমজমাট বাংলা মদের ব্যবসার চালিয়ে যাচ্ছে। ঈদে মাদকের চাহিদা বেশী হওয়ায় কারণে মাদক ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে মাদক সরবরাহ ও মজুদ করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। একাধিক ফেন্সিডিল ও গাঁজা ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, সাংবাদিক ভাই, হামার গুলার পেটে লাথি দিয়েন না। স্ত্রী, পোলা-পানদের নিয়ে দিনে দু’চারশ’ টাকা কামিয়ে ডাল-ভাত খেয়ে বেঁচে আছি। তারপরও এলাকার মস্তানদের ম্যানেজ, জোর পূর্বক বাকী  নেয়া এবং মামলার বেড়াজালে সর্বশান্ত হয়েছি। বর্তমানে প্রতি বোতল ফেন্সিডিল ৪৩০-৪৫০ টাকা, গাঁজা প্রতি পোটলা শ্রেণী ভেদে ৩০-৫০ টাকা, বাংলা মদ ১০ আউন্স শ্রেণী ভেদে ১২০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে রাজারহাট উপজেলায় প্রতিদিন বিভিন্ন পেশা-শ্রেণীর প্রায় শতাধিক যুবক ফেন্সিডিল-গাঁজায় ঝুঁকে পড়ার খবর একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ওদিকে নেশার টাকা জোগাড় করতে গিয়ে এসব যুবকরা চুরি, ছিনতাই ও ডাকাতিরমতো ঘটনায় জড়িয়ে পড়ে বিপদগামী হতে বাধ্য হচ্ছে। অন্যদিকে পার্শ্ববর্তী কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলা থেকে আগত অর্ধ শতাধিক মাদক সেবীরা মোটর সাইকেল, মাইক্রো যোগে প্রতিনিয়ত রাজারহাট উপজেলার মাদক সেবী যুবকদের সঙ্গে সমন্বয় করে ওইসব মাদকের স্পর্টে গভীর রাত পর্যন্ত মাদকের কড়াল গ্রাসে হাবু-ডুবু খাচ্ছে। এরা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র-ছায়ায় থাকার কারণে সহজে এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পান না। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. এম ময়নুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি মাদকের আসরের বিষয়টি অস্বীকার করে বলেন, মাদকের স্পর্ট সম্পর্কে আপনি প্রথম আমাকে জানালেন। গত মাসে থানা পুলিশ প্রায় ১০টি স্থানে অভিযান চালিয়ে কোন মাদক দ্রব্য উদ্ধার করতে পারেনি। বরং পাবলিক পুলিশকে ভূয়া ইনফরমেশন দিয়ে হয়রানি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ