• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী আটক

Hand Cupদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নির্বাচনী সহিংসতা, নাশকতা ও রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত থাকার অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী জামায়াত-শিবিরের ৭ নেতার্কীকে আটক করেছে পুলিশ।
দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোম রুম জানায়, মঙ্গলবার ভোরে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ ইমরুল কায়েসের নেতৃত্বে এক অভিযানে একাধিক মামলার পলঅতক আসামী জামায়াত নেতা ঘোড়াঘাট পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল মান্নান, জামায়াত নেতা মুক্তার হোসেন (৩৮) ও শিবির নেতা বাইজিদকে (২২) আটক করা হয়। এছাড়া মঙ্গলবার ভোরে চিরিরবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে নির্বাচনী সহিংসতার মামলায় পলাতক আসামী জামায়াত নেতা শফিকুল ইসলাম (৪২) ও জাফরুল ইসলাম (৩৮), খানসামা থানা পুলিশ রায়হানুল ইসলাম (৩৫) ও আব্দুর রাজ্জাককে (৪২) আটক করে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ