ঢাকা: আগামী ১৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।