• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অবশেষে শিক্ষক কর্মচারীদের এমপিও বোনাস ছাড়

Takaসিসিনিউজ: অবশেষে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা বা এমপিও ছাড় হয়েছে। একই সঙ্গে তাদের বোনাস বা উৎসব ভাতাও ছাড় করা হয়েছে। আগামী ২৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্টদের নিজ নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন করতে হবে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপপরিচালক শফিকুল ইসলাম সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাধারণত শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও বিতরণ করে থাকে মাউশি এবং কারিগরি শিক্ষা অধিদফতর (ডিটিই)। সারা দেশে সাড়ে ৫ লাখের বেশি ব্যক্তি এ সুবিধা পেয়ে থাকেন। এক মাসের এমপিও পরের মাসের প্রথম সপ্তাহের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। কিন্তু বরাদ্দসংক্রান্ত জটিলতার কারণে প্রতিবছরই জুন মাসে এমপিও বিতরণ করতে বিলম্ব হয়ে থাকে। এ মাসেও একই ধরনের বিলম্বের কারণে এ নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে শিক্ষক সংগঠনগুলো বিবৃতি প্রদান করে। তারা জুলাই মাসের বেতনের সঙ্গে ঈদ বোনাস দাবি করেছিল। সরকার জুন মাসের বেতনের সঙ্গেই তা (বোনাস) প্রদান করল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ