দিনাজপর প্রতিনিধি: বোচাগঞ্জে ৪৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। বুধবার বিকেলে বোচাগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা হতে এটি উদ্ধার করা হয়।
দিনাজপুর বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল খালিদ হাসান জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় কষ্টি পাথর বিক্রির সময় বিজিবির দল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারারীরা কষ্টি পাথরটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা এটি উদ্ধার করে বোচাগঞ্জ থানায় জমা দেয়। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূল্য প্রায় ৪৮ লাখ টাকা বলে জানায় বিজিবি।
দিনাজপুর শহরে ফরমালিনযুক্ত খেজুর ধ্বংস
দিনাজপুর প্রতিনিধি: জেলা শহরের বিভিন্ন এলাকায় ফলের দোকানে অভিযান চালিয়ে প্রায় ২শ’ কেজি ফরমালিনযুক্ত খেজুর ধ্বংস করেছে ভ্রম্যমান আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার বিকাল বিকেল ৩টা হতে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে শহরের বাহাদুরবাজারস্থ এন এ মার্কেটের ৩৫টি ফলের দোকানের মধ্যে ৫টি দোকানের প্রায় ২শ’ খেজুরে ফলে বিষাক্ত ফরমালিন শনাক্ত করেন। শনাক্তকারী খেজুরগুলি পিষ্ট করে বিনষ্ট করা হয়।
এ ব্যাপারে ফল ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসলে ব্যবসায়ীরা আর কখনও ফরমালিনযুক্ত ফল বিক্রি করবে না মর্মে প্রতিশ্রুতি প্রদান করে। অভিযান চলাকালীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
ছাত্র ফ্রন্টের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
মাদক, জুয়া, অশ্লীলতা, অপসাংস্কৃতি, নারী ও শিশু পাচাররোধ, বিরতিহীন পরীক্ষার পদ্ধতি বাতিল, পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দিনাজপুর জেলা শাখা মানববন্ধন পালন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার সময় কালিতলাস্থ দিনাজপুর প্রেসক্লাব সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ দিনাজপুর জেলা শাখার সম্বনয়ক রেজাউল করিম সবুজ, দিনাজপুর নারী মুক্ত কেন্দ্র’র সদস্য দৌলুতুন নেছা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দিনাজপুর জেলা সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ।