চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড বাঁশবাড়িয়া এলাকায় বিশাল আকৃতির এক মায়া হরিণ আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে মহরম আলী কাজির ধান খোলার পাশের ছোট পুকুর থেকে ওই হরিণকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ না থাকায় পূর্ণিমার কারণে গত কয়েকদিন ধরে সাগরে অতিরিক্ত জোয়ার প্রবাহিত হচ্ছে। এতে হরিণটি জোয়ারের পানিতে ভেসে আসলে আর উপকূলীয় বনে ফিরে যেতে না পেরে লোকালয়ে চলে আসে।
স্থানীয় জাহাঙ্গীর, নূর উদ্দিন, নূর মোহাম্মদ, হাসেম ও রহিমসহ কয়েকজন হরিণটিকে ধরে বাঁশবাড়িয়া ইউপি কার্যালয়ে নিয়ে আসেন।
উপকূলীয় ও বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর হরিণটি কুমিরা রেঞ্জ অফিসে হস্তান্তর করেন।