• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এবার রিয়ালের পথে রদ্রিগেজ

rodrigezখেলাধুলা ডেস্ক: ফুটবল তীর্থ ব্রাজিলে স্পেনের সোনালী প্রজন্ম আলো ছড়াতে পারেনি। টানা দুই লজ্জায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত করেছে লা রোজারা। কিন্তু ক্লাব ফুটবলের কেনাবেচায় ইউরোপের দেশটির দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা উত্তাপ ছড়াচ্ছে। বার্সা ইতিমধ্যে উরুগুয়ে ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে কিনেছে। রিয়াল মাদ্রিদ নগরে ভিড়িয়েছে জার্মান সেনসেশন টনি ক্রুজকে। বিশ্বকাপে সোনার বুটজয়ী হামেস রদ্রিগেজের দিকেও নজর রয়েছে ক্লাবটির। এবার নাকি কলম্বিয়ান তারকা মাদ্রিদেই ঘাঁটি গাড়ছেন। স্পেনের কয়েকটি গণমাধ্যম সেই রকমই আভাস দিচ্ছে।

কলম্বিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার হামেস রদ্রিগেজকে পেতে মরিয়া ছিল বিশ্বের বাঘা বাঘা সব ক্লাব। তবে আপাতত মোনাকোর পোস্টার-বয় হয়ে ওঠা তারকাকে পেতে সবার আগে এগিয়ে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ। গেল বছর ফরাসি লিগ ওয়ানে খেলা ফুটবলারের সঙ্গে চুক্তি রয়েছে মোনাকোর। কিন্তু সেখান থেকে তাকে উড়িয়ে আনতে তৎপর ফ্লোরেন্তিনো পেরেজের প্রশাসন। এজন্য মোনাকোর দাবি করা ট্রান্সফার ফি দিতে নাকি রাজি লস ব্লাঙ্কোসরা। ঠিক কতো দামে রদ্রিগেজকে শিবিরে ভেড়াচ্ছে রিয়াল। বিভিন্ন গণমাধ্যমের ফিসফাস অঙ্কটা ৬.৩ কোটি ডলার।

এজন্য অবশ্য রিয়াল মাদ্রিদের প্রিয় একটি তারকা-খণ্ড খসে পড়তে পারে। দায়িত্বশীল বিভিন্ন সূত্রের বরাত অনুযায়ী প্রয়োজনীয় অর্থ জোগাতে আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়াকে বিক্রি করে দিতে পারে সান্টিয়াগো বার্নাব্যুর অধিবাসীরা। যদিও সর্বশেষ মৌসুমে ক্লাবের সাফল্য-গাথায় নিজেকে উজাড় করে দিয়েছিলেন বড় হৃদয়ের মানুষ মারিয়া। কিন্তু কার্লো আনচেলাত্তির সিদ্ধান্তের কারণে ক্লাব তাকে বিকিয়ে দিতে পারে। যদিও দর্শকরা বিভিন্ন ভোটাভুটির মাধ্যমে মারিয়ার থাকার পক্ষে রায় দিচ্ছেন। এদিকে রিয়াল কর্মকর্তাদের আশা মারিয়াকে যদি ৪.৭ কোটি ডলারে বিক্রি করা যায় তাহলে রদ্রিগেজকে পেতে আর বড় কোন সমস্যা থাকবে না রিয়ালের। সেক্ষেত্রে সব ঠিক থাকলে রদ্রিগেজ হতে যাচ্ছেন কলম্বিয়া ফুটবলের সবচেয়ে দামি ফুটবলার। সেটা রাদামেল ফ্যালকাওকে টপকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ