• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৮ হাজার কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট ও বিবিসি

Microsoftঢাকা: মাইক্রোসফট জানিয়েছে আগামী এক বছরের মধ্যে প্রতিষ্ঠানটির ১৮ হাজার কর্মী ছাঁটাই করা হবে। ব্যয় কমাতে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনও (বিবিসি) ৪১৫ জনকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে।

এ বছরের এপ্রিলে নোকিয়াকে কিনে নেয়ার পর মাইক্রোসফটের কর্মী সংখ্যা ৯৯ হাজার থেকে বেড়ে ১ লাখ ২৭ হাজারে দাঁড়িয়েছিল। বৃহস্পতিবার প্রযুক্তি জগতে আধিপত্যকারী এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, এই ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ফলে ১১০ কোটি থেকে ১৬০ কোটি ডলার ব্যয় কমবে।

এদিকে বিবিসির কর্মী ছাঁটাই করা হবে মূলত সংবাদ শাখা থেকে। এ সম্পর্কে বিবিসির সংবাদ শাখার পরিচালক জেমস হার্ডিঙ্গ বলেন, ব্রডকাস্টার (বিবিসি কর্তৃপক্ষ) গৃহীত ৪১৫ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় বিবিসির সংবাদ শাখা ক্ষতিগ্রস্ত হবে। মূলত ব্যয় সংকোচন নীতির কারণেই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিবিসি। এই ছাঁটাইয়ের ফলে ২০১৭ সাল নাগাদ বিবিসির চার কোটি ৮০ লাখ পাউন্ড বেঁচে যাবে। তবে ৪১৫ ছাঁটাইয়ের পাশাপাশি ১৯৫ জন নতুন সাংবাদিক নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে প্রতিষ্ঠানটি ৮ হাজার স্টাফের পাশাপাশি দুনিয়াজুড়ে আরো পাঁচ হাজার সাংবাদিক রয়েছে। এর আগেও ২০১৩-১৪ অর্থ বছরে প্রতিষ্ঠানটি থেকে ৭৫ জনকে কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। আগের বছর ছাঁটাই করা হয়েছিল ১৪০ জনকে। প্রত্যেক বারই বিবিসির এসব কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে কর্মীরা আন্দোলন করলেও কোনো শেষ পর্যন্ত কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড় থাকে। তবে এবার বিবিসিকর্মীদের আন্দোলনের করা শুরু করলে প্রতিষ্ঠানটির কমনওয়েলথ গেমের সংবাদ প্রচারে সমস্যা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ