• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর কোতয়ালীর বিএনপি’র ইফতার মাহফিল

dinajpur_mapদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর কোতয়ালী বিএনপির ইফতার মাহফিল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের টেক্সটাইল বাজারে অনুষ্ঠিত হয়।
কোতয়ালী বিএনপি’র সভাপতি ও আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মুরাদ আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখেন জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, যুগ্ম সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনরি যুগ্ম সম্পদক আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোতয়ালী বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, উথরাইল ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান সরকার, সুন্দরবন ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, শেখপুরা ইউপি চেয়ারম্যান সম্পাদক ফরিদুল ইসলাম প্রমূখ। ইফতার মাহফিলে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, পৌরসভার কাউন্সিলর, ১৯ দলীয় জোটের নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, শ্রমিকদল, কৃষকদল, মুক্তিযোদ্ধা দল, জাসাসসহ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ