দিনাজপর প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত ড্রোন হামলা, নির্বিচারে মুসলিম নারী-পরুষ ও শিশু নিধন এবং চীনে সরকারীভাবে রোজা নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে। “ইমাম-ওলামা ও সর্বস্তরের তৌহিদী জনতা” এর ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
শুক্রবার বাদ জুমা দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতার এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেল গেটের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ইমাম-ওলামা ও সর্বস্তরের তৌহিদী জনতা, দিনাজপুর-এর আহবায়ক মাওঃ মতিউর রহমান কাসেমী ও সদস্য মাওঃ সোহরাব হোসাইন। বিক্ষোভ মিছিলে মাওঃ আব্দুল মান্নান, মুফতী মাওঃ আব্দুল বাসিত, মুফতী মাওঃ খাইরুজ্জামান, মাওঃ রেজাউল করিম, মাওঃ আনসার আলী, মাওঃ নুরুল হুদা, মাওঃ ইব্রাহিম খলিলসহ শহরের বিভিন্ন মসজিদের ইমাম- মোয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র ও সর্বস্তরের তৌহিদী জনতা অংশগ্রহন করেন।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফিলিস্তিনী নারী-পুরুষ ও শিশুদের উপর ইসরাইলের বর্বরোচিত ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মুসলিম গণহত্যা বন্ধে পদক্ষেপ গ্রহনের জন্য জাতি সংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানান।