বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে শনিবার ভ্রাম্যমান আদালতে ভূয়া ডাক্তার ও মহিলাসহ ২’জনের ৬মাসের কারাদণ্ড প্রদান করেছে।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে, ৩ সদস্যের একটি প্রতারক চক্র সাতোর ইউপি কার্যালয়ে বিশেজ্ঞ (এমবিবিএস) ডাক্তার দ্বারা ৫০ টাকা মুল্যে চিকিৎসা প্রদানের কথা বলে একদিন আগে মাইকে প্রচার চালিয়ে গত শুক্রবার বিকালে চিকিৎসা প্রদানকালে রোগিদের সন্দেহ হয়। তাদের চ্যালেন্স করলে একজন পালিয়ে গেলেও রোগিরা ২জনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে ইউপি কার্যালয়ে আটকে রাখে। সংবাদ পেয়ে এসআই শফিকুজ্জামান আটক ভূয়া ডাক্তার ও মহিলাকে উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট রাসেল মনজুরের আদালতে সোর্পদ করে। উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের শাহাদত হোসেনের পুত্র পল্লী চিকিৎসক সাইদুর রহমান লাবু (৩০) ও বীরগঞ্জ পৌরসভার থানাপাড়া এলাকায় (ভাড়া বাসায় বসবাসকারী) এনামুলের স্ত্রী জান্নাতুন ফেরদৌস (৩২) অপরাধ স্বীকার করে ক্ষমা প্রর্থনা করলে বিজ্ঞ বিচারক দু’জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পুলিশ কারাদণ্ড প্রাপ্ত ২’জনকে দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেটেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করেছে পুলিশ। সাতোর ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ গোবিন বর্ম্মন জানান তারা সিড্স ফাউন্ডেশন এনজিওর নাম দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার কথা বলে আবেদন দিয়েছিল।