• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইরাকে আত্মঘাতী সিরিজ বোমা হামলায় নিহত ২৪

11আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে আত্মঘাতী সিরিজ বোমা হামলায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।

শনিবার ইরাকের আবু দাশির, বাইয়্যা, জিহাদ ও খাজিমিঞা এলাকায় ১০ মিনিটের ব্যবধানে এসব বোমা হামলার ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে আবু দাশিরের একটি পুলিশ চেকপোস্টে এক আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলা চালায়। এ সময় ৯ জন মারা যান। এর মধ্যে চারজন পুলিশ সদস্য। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ১৯ জন।

এ ঘটনার ১০ মিনিট পরেই বাইয়্যা, জিহাদ ও খাজিমিঞা এলাকায় পর পর তিনটি বোমা হামলার ঘটনা ঘটে। সেখানে আরো ১৫ জন নিহত হন। আহত হন আরো অন্তত ৪২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ