• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

67319_ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু_45075ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি রবিবার থেকে শুরু হয়েছে। আজ ২৪ জুলাইয়ের টিকিট দেওয়া হচ্ছে।
ঈদে নাড়ীর টানে বাড়ি ফিরতে শনিবার রাত থেকে কমলাপুরে অবস্থান নেন অনেকে। ঘুম চোখে তারা স্টেশনেই সেহরি করেন। ভোরের আগেই দীর্ঘলাইন হয়ে গেছে। ভোগান্তি শেষে টিকিট হাতে পেয়ে অনেককেই উল্লাস করতে দেখা গেছে।
সকাল নয়টা থেকে কমলাপুর রেল স্টেশনে অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত টিকিট দেওয়া হবে। ভীড় সামলাতে হিশশিম খাচ্ছেন রেলওয়ে পুলিশ।
রাজধানী ঢাকা ছাড়াও আজ বন্দরনগরী চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর ও দিনাজপুরসহ গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন থেকে অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে।
ভ্রমণকারী পুরুষ হলে টিকিটে ‘এম’ এবং নারী হলে ‘এফ’ লেখা থাকবে। এতে টিকেট হস্তান্তর করা কঠিন হবে। কালোবাজারি রোধে এবারই প্রথম এই উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।
এবার ঈদে ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট দেওয়া হবে। এর মধ্যে ২০ জুলাই পাওয়া যাবে ২৪ জুলাইয়ের টিকিট, ২১ জুলাই ২৫ জুলাইয়ের, ২২ জুলাই ২৬ জুলাইয়ের, ২৩ জুলাই ২৭ জুলাইয়ের এবং ২৪ তারিখে ২৮ জুলাইয়ের টিকিট দেওয়া হবে।
এছাড়া রেলের পশ্চিমাঞ্চলে ২৭ জুলাই থেকে ফিরতি টিকিট পাওয়া যাবে। প্রতিবারের মত এবারো কালোবাজারি প্রতিরোধে একজন যাত্রীকে সর্বোচ্চ চারটি টিকিট দেয়া হচ্ছে।
রেলের মহাপরিচালক প্রকৌশলী তফাজ্জল হোসেন বলেন, কালোবাজারি ঠেকাতে এবারই টিকিটে যাত্রীর বয়স ও লিঙ্গ পরিচয় থাকছে। ঈদ উপলক্ষে ঢাকা থেকে প্রতিদিন ১৮ হাজার টিকিট ইস্যু করা হবে।
তিনি জানান, প্রতিবারের মত এবারো রেলের কর্মকর্তা-কর্মচারী এবং ভিআইপিদের জন্য মোট টিকিটের শতকরা ৫ শতাংশ সংরক্ষিত থাকবে। এছাড়া অনলাইনে ও মোবাইল ফোনের মাধ্যমে ২৫ শতাংশ টিকেট সংগ্রহ করা যাবে।
তফাজ্জল হোসেন বলেন, এবার ঈদ উপলক্ষে ১৫টি অতিরিক্ত ইঞ্জিন (লোকোমোটিভ) সংযোজন করা হবে। ফলে মোট ২০৫টি রেলইঞ্জিন চলবে। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পাঁচ জোড়া বিশেষ ট্রেনও দেওয়া হচ্ছে।
ট্রেন ছাড়াও আজ বিআরটিসি বাস এবং লঞ্চ সার্ভিসের অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, মতিঝিল, গাজীপুর, জোয়ার সাহারা, উথলী, নারায়ণগঞ্জ, মহাখালী দ্বিতল বাস ডিপো, কল্যাণপুর ডিপো টিকিট কাউন্টার থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে।
এছাড়া, ঢাকা-বরিশাল রুটে লঞ্চের অগ্রিম টিকেট আজ দেওয়া শুরু হলেও বেসরকারি লঞ্চ মালিকরা ঈদ উপলক্ষে ২৪ জুলাই থেকে স্পেশাল সার্ভিস চালু করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ