• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে হাতীবান্ধায় মানববন্ধন

p-3লালমনিরহাট প্রতিনিধি: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও নির্বিচারে শিশু-নারীসহ নিরস্ত্র মানুষ গণহত্যার প্রতিবাদে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায়  মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার উপজেলা চত্তরে দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনের আয়োজন করেন উপজেলার সামাজিক সংগঠন “আমরা দেশের শক্তি” (আদেশ) । মানব বন্ধনে দলবল নির্বিশেষে সর্ব স্তরের মানুষ অংশগ্রহন করেন ।
বক্তারা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরাইলের সব পণ্য বর্জনের জন্য মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানান। গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে নারী ও শিশুসহ নিরীহ মানুষ হত্যার তীব্র প্রতিবাদ করেন। মানবতাবিরোধী এ জঘন্য হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ‘মুসলমানদের ওপর হামলা আমরা মেনে নিতে পারি না। এ জন্য ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা এবং হামলা বন্ধে জাতিসংঘের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান করেন। মার্কিন সাম্রাজ্যবাদের মদদে ইসরায়েলি হানাদার বাহিনীর এ নৃশংস হামলার বিরুদ্ধে বাংলাদেশসহ বিশ্বের সব দেশের বিবেকবান ও দরদি মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ