• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

ঈদে পার্বতীপুর-ঢাকা রুটে দু’টি স্পেশাল ট্রেন চালু

Bangladesh Railwayদিনাজপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা ও ঈদ শেষে কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে প্রতিবারের ন্যায় এবারেও রেলের পশ্চিমজোনে পার্বতীপুর- ঢাকা রুটে দু’টি ‘ঈদ স্পেশাল’ ট্রেন চালু করা হয়েছে।
২৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত পার্বতীপুর-ঢাকা রুটে ঈদ স্পেশাল-১ ও ২ ট্রেন দু’টি চলাচল করবে। তবে ঈদের দিন ও ঈদের পরের দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং ট্রেনের ভাড়া অন্যান্য আন্তঃনগর ট্রেনের ভাড়ার সমান হবে।
পার্বতীপুর স্টেশন মাস্টার আব্দুল জব্বার জানান, প্রতি বারের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে ৯টি  কোচ নিয়ে ঢাকা-পার্বতীপুর রুটে ঈদ স্পেশাল-১ ও ২ ট্রেন চলাচল করবে। ঈদ স্পেশাল ট্রেনে আসন রয়েছে ৭২৮টি। এর মধ্যে প্রথম শ্রেণির ফ্লাট ২৪টি ও শোভন সাধারণ ৭০৪টি। স্পেশাল ট্রেন দু’টি প্রতিদিন সকাল ৬.৪৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে বিকেল ৩.৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ঢাকায়  দেড় ঘণ্টা বিরতি দিয়ে ঈদ স্পেশাল-১ নামে ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে বিকেল ৫.২০ মিনিটে  ছেড়ে পার্বতীপুর এসে পৌঁছাবে রাত ৩ টায়। ট্রেনটি ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাধনগর, নাটোর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়াইব্রিজ, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও পূর্ব পাড়, মির্জাপুর, মৌচাক, জয়দেবপুর এবং বিমানবন্দর স্টেশনে থামবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ