• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে অপহরনের ১২ দিনেও উদ্ধার হয়নি মনিরা

Opohoronমাহবুবুল হক খান, দিনাজপুর: অপহরনের ১২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার সপ্তম শ্রেনির মাদরাসা ছাত্রী মনিরা খাতুন (১২)। এ ঘটনায় গত ১২ জুলাই অপহৃত ছাত্রীর বাবা মতিয়ার রহমান বাদী হয়ে ২ বখাটেসহ ৪ জনকে আসামী করে চিরিরবন্দর থানায় একটি অপহরন মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ৮ জুলাই সকালে চিরিরবন্দর উপজেলার তুলশীপুর তালপাড়া গ্রামের মতিয়ার রহমানের মেয়ে ও তুলশীপুর বহুমূখী দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী মনিরা খাতুন বাড়ীর পাশ্ববর্তী পুনট্রি গ্রামের দর্জি আশা রানীর বাড়িতে ঈদের কাপড় সেলাইয়ের জন্য যাওয়ার পথে উত্তর পাড়ার মাইনুদ্দিন’র বাড়ীর সামনে অপহরনকারী একই গ্রামের মোসলেম উদ্দিন ওরফে বাবুর ছেলে বখাটে আনারুল (২০) ও পুনট্র্রি গ্রামের আছান উদ্দিন’র ছেলে নুর ইসলাম মোটরসাইকেল নিয়ে মনিরার গতিরোধ করে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরন করে নিয়ে যায়। এ সময় মনিরার চিৎকারে এলাকাবাসী টের পেয়ে তাদেরকে আটকের চেষ্টা করলেও অপহরণকারীরা দ্রুত পালিয়ে যায়। মেয়েকে হারিয়ে মনিরার বাবা-মাসহ পরিবারের সবাই এখন অর্ধপাগল প্রায়। মনিরার বাবা মতিয়ার রহমান বলেন, হয়তো অপহরনকারীরা এতদিনে মেয়েকে দুনিয়াতে রাখেনি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ উদ্দিন জানান, মনিরাকে উদ্ধারের ব্যাপারে জোর তৎপরতা চালানো হচ্ছে। অপহরনকারীসহ তাদের পরিবারের সবাই পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে সন্ধান পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ