দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, সাংস্কৃতিকসেবী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় হতে অনুদান হিসেবে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।
রোববার সকাল ১১টায় প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌফিক ইমাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত চিলেন।
উল্লেখ্য, ২০১৩-২০১৪ অর্থ বছরে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র-ছাত্রীর মাঝে ১ লাখ ৮১ হাজার টাকা এবং ৫৪ জন অসচ্ছল সংস্কৃতিসেবীর মাঝে ৬ লাখ ৬৬ হাজার টাকা ও ৯টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নামে ২ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেন, যারা চেক গ্রহণ করলেন তারা এই টাকার সঠিক ব্যবহার করলে সবাই উপকৃত হবেন।