সিসিনিউজ: সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালত পলাশ (২৬) নামে এক গাঁজা ব্যবসায়ীকে ৬মাসের কারাদন্ড দিয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম রোববার দুপুরে ওই রায় প্রদান করেন। পলাশ সৈয়দপুর শহরের পুরাতন মুন্সিপাড়ার মৃত. বাহার উদ্দিনের পুত্র।
থানা সূত্র মতে, শনিবার রাতে চাউলপট্টি এলাকায় গাঁজা বিক্রির সময় পলাশকে হাতেনাতে আটক করে এসআই আসাদুজ্জামান আসাদ। পরদিন রোববার গাঁজা বিক্রেতা পলাশকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ওই রায় প্রদান করেন।