সিসিনিউজ: গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ভোলা মিয়াকে (৫০) আটক করেছে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ। রোববার ভোর রাতে শহরের গোলাহাট এলাকার ঘোড়াঘাট থেকে তাকে আটক করে। ভোলা ওই মহল্লার মৃত সোলেমান আলীর পুত্র।
সৈয়দপুর থানার এসআই আসাদুজ্জামান আসাদ জানান, ২০০৮ সালের মাদকের একটি মামলায় আদালত আসামী ভোলাকে এক বছরের কারাদন্ড প্রদান করে। সেই সময় থেকে সাজাপ্রাপ্ত আসামী পলাতক ছিল। রোববার ভোরে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।