• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কক্সবাজারে ৩ এসআইসহ ৭ পুলিশ প্রত্যাহার

Coxbazarকক্সবাজার : কক্সবাজার সদর থানায় ছাত্রলীগের হামলা, ভাঙচুর ও পুলিশের গুলিবর্ষণের ঘটনায় সদর থানার তিন উপপরিদর্শক (এসআই) ও ৪ কনেস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

একই সঙ্গে এক উপপরিদর্শক (এসআই) ও ১০ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার বিকেল পৌনে তিনটায় কক্সবাজারের পুলিশ সুপার আজাদ মিয়া  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার ছাত্রলীগের সঙ্গে সংঘটিত ঘটনায় পুলিশের পক্ষে গুলিবর্ষণের কোনো প্রকার অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছাড়া গুলিবর্ষণের ঘটনায় প্রাথমিকভাবে দায়ী এ ১৪ জনের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্র থেকে জানা যায়, প্রত্যাহার হওয়া তিন এসআই হলেন- মোস্তফা কামাল, তাজুল ইসলাম ও আল আমিন। প্রত্যাহার হওয়া কনস্টেবলের নাম সাজ্জাদুল ইসলাম। সাময়িক বরখাস্ত হওয়া এসআই’র নাম উত্তম কুমার দে।

সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবলরা হলেন- সুজন কান্তি নাথ, শামিমুল এহসান, নুরুল আলম, আবুল কামাল আজাদ, আবদুর রউফ, রাসেল ভুঁইয়া, হাসান শরীফ, সালাউদ্দিন মোল্লা, মিথুন দাশ ও কামরুল ইসলাম।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে কক্সবাজার শহরের লালদিঘীর পাড় এলাকায় কক্সবাজার শহর ছাত্রলীগের হিমুকে অবৈধ মোটরসাইকেলসহ আটক করে পুলিশ।

এ ঘটনার জের ধরে ছাত্রলীগকর্মীরা কক্সবাজার সদর থানা, ট্রাফিক পুলিশের কার্যালয়, পুলিশের ব্যারাকে হামলা ও ভাঙচুর চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোঁড়ে।

এ সময় কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, এবি সিদ্দিক খোকন, পুলিশ কনস্টেবল দিলু অং মামরাসহ ৫ জন আহত হন।

এ ঘটনায় শনিবার দুপুর একটা থেকে শুরু হওয়া প্রশাসন ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সভায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হোসেনকে দায়িত্ব দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ