• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্রুতির পর বলিউডে অক্ষরা

akshara-hassanবিনোদন ডেস্ক : শ্রুতি হাসানের পর এবার বলিউডে এন্ট্রি নিতে চলেছেন কমল হাসানের অপর কন্যা অক্ষরা হাসান। বালকি’র নতুন ছবি ‘শামিতাভ’ ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রাখলেন কমল কন্যা।

বলিউডে নিজের প্রথম সিনেমাতেই অক্ষরা অভিনয় করবেন বলিউডের বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে। এই সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়ে অক্ষরা খুবই উচ্ছসিত, তিনি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, ‘প্রথম সিনেমাই বালকির মত পরচালকের অধীনে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই কৃতজ্ঞ’।

এই বিষয়ে অক্ষরার পিতা কমল হাসানকে প্রশ্ন করলে তিনি জানান, ‘আমি অক্ষরার এই পদক্ষেপে খুশি হয়েছি। অক্ষরা নিজের স্টেপ কিভাবে নিতে হয় ভাল ভাবেই জানে।’ মেয়েকে কোন ধরনের উপদেশ দিয়েছেন কিনা জানতে চাওয়ায় কমল হাসান জানান, মনে হয় না অক্ষরার কমল হাসানের মত বয়স্ক অভিনেতার কোন ধরনের টিপসের প্রয়োজন আছে। অক্ষরা নিজের অভিনয়ের পথ নিজেই তৈরি করে নিতে পারবে।

‘পা’, ‘চিনি কম’ ছবির পরিচালকের এই নতুন সিনেমাটিতে অমিতাভ বচ্চন ছাড়াও অভিনয় করছেন ধনুষ, শ্রুতি হাসান। ইতিমধ্যেই ‘শামিতাভ’ সিনেমাতে অমিতাভ বচ্চনের নতুন লুক দেখে দর্শকরা সিনেমাটির মুক্তির জন্য দিন গুনতে শুরু করে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ