• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজারহাটে আওয়ামীলীগের ইফতার ও আলোচনা সভা

Ifterরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে রোববার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-বিশিষ্ট সমাজ সেবক উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, সিনিয়র সহ. সভাপতি মো. আজগার আলী, শামছুল হক, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহ. অধ্যাপক সাজেদুর রহমান চাঁদ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সদর ইউপি আওয়ামীলীগ সভাপতি মো. বাবুল হোসেন, সা. সম্পাদক মো. ইউনুছ আলী মন্ডল, উপজেলা যুবলীগের আহ্বায়ক কুমোদ রঞ্জন সরকার, যুগ্ম আহ্বায়ক ছামিউল ইসলাম, ছাত্রলীগের আহ্বায়ক গোলাম সরওয়ার বাবলু, কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুস সালাম প্রমূখ। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামালীগের সভাপতি অধ্যক্ষ মাও. মো. নজরুল ইসলাম। উক্ত ইফতার মাহফিলে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মীরা অংশ নেন।

ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
কুড়িগ্রাম জেলা ট্রাক ট্যাংলড়ী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রাজঃ ২৪৮৬ এর রাজারহাট উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৭২ জন ভোটারের মধ্যে ৭১ জন শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মো. নূর আমিন ৩৭ ভোট পেয়ে সভাপতি, মো. মোজাম্মেল হক ৪৮ ভোট পেয়ে সা. সম্পাদক ও সহ-সা. সম্পাদক পদে মো. আব্দুল গফুর ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যান্য পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ