• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে বৃক্ষরোপন উৎসব

Untitled-1ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নে বৃক্ষরোপন উৎসব অনুষ্ঠিত। ফুলবাড়ী উপজেলার আলাদীপুর গ্রামে সোমবার সকাল সাড়ে দশটায় বৃক্ষরোপন উৎসব বেসিক সংস্থার আয়োজনে ফুলবাড়ী এডিপি ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় আলাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গঁণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসিক’র নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম নাসিম, ফুলবাড়ী এডিপি ওয়ার্ল্ড ভিশন আলাদীপুর ইউনিয়ন এর প্রোগ্রাম অফিসার পল্লবী মুরমু, আলাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেবী মনোয়ারা সুলতানা, এডিপি ওয়াল্ড ভিশন বাংলাদেশ’র কৃষি প্রকল্প কর্মকর্তা অরবিন্দ রায়। বৃক্ষরোপন উৎসবকে কেন্দ্র করে আলাদীপুর গ্রামের মোড় থেকে এক বনাঢ্য র‌্যালী বের হয়ে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলাদীপুর স্কুল মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালী শেষে মাছরাঙ্গা উন্নয়ন দলের সভাপতি জনাব সখিনা বেগমের সভাপতিত্বে আলোচনা শুরু হয়। প্রোগ্রামটি উপস্থাপনা করেন মাহমুদ হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ