• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি চুপ করে বসে নেই: মঈন খান

‘নতুন কমিটি করেও বিএনপি সরকারের কিছু করতে পারবে না’ আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে তাই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। তবে আমরা চুপ করে বসে নেই। আমরা আমাদের মতো করে এগিয়ে যাচ্ছি।”

Moinসিসিনিউজ: সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গত শুক্রবার মির্জা আব্বাস ও হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে ঢাকা মহানগর কমিটি করে বিএনপি। রোববার এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, “একটা সম্মেলনেও করেননি। ঢাকা মহানগর কমিটি করে আব্বাস সাহেবকে আহ্বায়ক করলেন। তিনি প্রবীণ রাজনীতিবিদ। তাকে দিয়ে ঢাকা মহানগর কমিটি একবার নয়, ১০০ বার পরিবর্তন করলেও সরকারের কিছুই হবে না। কারণ দেশের রাজনৈতিক বাস্তবতা। আব্বাস সাহেব সারাদিন রাস্তায় বসে থাকলেও কিছু হবে না।”

মঈন খান অভিযোগ করেন, “বর্তমান সরকার বন্দুক আর গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। তারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমরা এর বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। তবে সরকার দাবি না মানলে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করে গণতান্ত্রিকভাবে বহুদলীয় শাসন ব্যবস্থা কায়েম করব।”

ফোরামের সভাপতি বেলাল আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু ও ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন প্রমুখ।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। নতুন বার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ