• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিএসসিসি’র হোল্ডিং কাউন্ট-ডিজিটাল নাম্বার প্লেট স্থাপন শুরু

569_45281ঢাকা :ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ করপোরেশনের আওতাধীন সব ধরনের স্থাপনায় ডিজিটাল নাম্বার প্লেট স্থাপন এবং ডোর টু ডোর হোল্ডিং কাউন্ট কার্যক্রম শুরু করেছে।

সোমবার প্রশাসক মো. ইব্রাহীম হোসেন খান করপোরেশনের অঞ্চল-২ এর আওতাধীন ১নং ওয়ার্ডের ১নং রোডের ১৫১/২/২৬ নং হোল্ডিং ‘মাতৃকুঞ্জ’ বাড়ির মালিক সৈয়দা জাকিয়া আসমার হাতে ডিজিটাল নেমপ্লেট তুলে দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খান, প্রধান রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামাল, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় প্রশাসক মো. ইব্রাহীম হোসেন খান ভয়-ভীতি ও সকল প্রলোভনের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে এই কর্মসূচিতে নগরবাসী ও গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন।

তিনি বলেন, ডোর টু ডোর হোল্ডিং কাউন্ট ও ডিজিটাল নাম্বার প্লেট বসানো কার্যক্রম শেষ হলে সংস্থার রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং নগরবাসীকে আরো  বেশি উন্নত সেবা দেয়া সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ