আন্তর্জাতিক ডেস্ক: আল আকসা শহীদি হাসপাতালে ইসরাইলি বোমা হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এটি জানান।
আনাদুলো এজেন্সির সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা জানান, ‘হাসপাতালে ইসরাইলের বোমা হামলায় ৪ জন নিহত হয়েছে এবং ২০ জন আহত হয়েছে।’ খবর মিডল ইস্ট মনিটর।
দার আল বালাহ শহরে অবস্থিত হাসপাতালটিতে বোমা হামলার ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেন ঐ মুখপাত্র।
আন্তর্জাতিক অপরাধ আদালত এবং রেড ক্রসের কাছে অনুরোধ করে তিনি বলেন ‘ইসরাইল সকল ধরণের রীতিনীতি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। যেটা ঘটছে সেটা হলো আসলে যুদ্ধাপরাধ এবং বেপরোয়া হত্যাকাণ্ড।’
৭ জুলাই থেকে শুরু হওয়া এই সামরিক অভিযানে ৫০৯ জন ফিলিস্তিনি নিহত হয় যার বেশিরবাগই বেসামরিক নাগরিক এবং আহত হয় ৩১৫০ জন।