• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কমলাপুরে ছিনতাইকারীর গুলিতে আহত ব্যবসায়ী মারা গেছেন

Deathঢাকা: কমলাপুর রেলস্টেশনের পাশে ছিনতাইকারীদের গুলিতে আহত ব্যবসায়ী মোস্তফা কামাল (৫৫) মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ২টার দিকে তিনি মারা যান।
নিহত ব্যবসায়ী লালবাগের চুরিহাট্টার ৩৭ নম্বর হায়দারবক্স লেনের বাসিন্দা। তিনি এমটি ইন্টারন্যাশনাল নামে একটি প্লাস্টিক কারখানার মালিক ছিলেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক তিনি জানান, লালবাগের বাসা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে রোববার দুপুরে ব্যবসায়ী মোস্তফা কামাল রিকশাযোগে কমলাপুর আসেন। রিকশাটি রেলস্টেশনের পাশের ৬ নম্বর বাসস্ট্যান্ডে এলে ৬-৭ জন ছিনতাইকারী তাকে ঘিরে ফেলে। এ সময় তারা ব্যবসায়ীকে গুলি করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ